ads

বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবি, ১১ জনের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২৯৪
নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবি, ১১ জনের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ওই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রাম সংলগ্ন গুমাই নদীতে বালুবাহী বড় নৌকার ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলারমধ্যনগর থেকে সকালে যাত্রী নিয়ে ট্রলারটি কলমাকান্দা হয়ে নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা যাচ্ছিল। এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের সবার বাড়ি ধর্মপাশার মধ্যনগর থানার কামাউড়া গ্রামে।

Shamol Bangla Ads

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, বালুবোঝাই বড় নৌকার ধাক্কায় ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ট্রলারডুবির খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী জানান, ট্রলারডুবিতে ৯- ১০ জনের মৃত্যুর কথা তিনি শুনেছেন। ঘটনাস্থলে যাচ্ছেন। সঠিক তথ্য পরে জানাতে পারবেন।
এদিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, গুমাই নদীতে ট্রলারডুবির খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন। নিহতদের বাড়ি মধ্যনগর থানার কামাউড়া গ্রামে বলে তিনি প্রাথমিকভাবে জেনেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিসিএ’র আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ মসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ লাখ টাকা করে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads