বরিশালের বাবুগঞ্জে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক

খবর টি পড়েছেন : ৩৫৯
বরিশালের বাবুগঞ্জে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Barisal_District_Map_Bangladeshবাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা : বরিশালের বাবুগঞ্জে মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ বিভিন্ন নদীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আটককৃত কারেন্ট জালের মূল্যে আনুমানিক ৪ লক্ষাধিক টাকা। ২১ অক্টোবর সোমবার ওই অভিযান চালানো হয়।
জানা যায়, সোমবার দিনভর বাবুগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে উপজেলার আড়িয়াল খাঁ ও সুগন্ধা নদীতে অবৈধ কারেন্ট জাল ধরার জন্য ব্যাপক অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি ট্রলার যোগে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ও থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে। পরে আটককৃত কারেন্ট জালগুলো মীরগঞ্জ খেয়াঘাট এলাকায় বসে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুস সালাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্ন্যামত,বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম, সহকারী মৎস্য কর্মকর্তা জয়নাল আবেদীন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিলেন খালেদা জিয়া পরবর্তী সংবাদ গফরগাঁওয়ে ৪ বিএনপি নেতা গ্রেফতার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads