পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের সালতি বাজার থেকে রবিবার ভিজিএফের ৯০০ কেজি চাল আটক করা হয়েছে। কার্ডধারীদের কাছ থেকে কম দামে ফরিয়ারা এই চাল কিনেছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপল্েয ধলামূলগাঁও ইউনিয়নের ১৫৪০টি দরিদ্র পরিবারের জন্য পরিবার প্রতি ১০কেজি করে ভিজিএফের চাল বরাদ্ধ করা হয়। গত রবিবার সালতি বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের কার্যালয়ে প্রথম দফায় ১২০০ জনের মধ্যে ওই চাল বিতরণ করা হয়। এ সময় এক শ্রেণীর ফরিয়া দরিদ্রদের কাছ থেকে কম দামে ওই চাল কিনছিল। বিষয়টি কর্তৃপরে নজরে আসে। বাকি চাল সোমবার বিতরণের কথা।
ওই ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) খান মো. হুমায়ুন কবীর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোর্শেদ রানা ১৮ বস্তা চাল (৯০০কেজি) আটক করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোর্শেদ রানা বলেন, ভিজিএফের চাল বাজারে কেনাবেচার নিয়ম নেই। তাই ফরিয়াদের কাছ থেকে ওই চাল আটক করা হয়েছে।
ধলামূলগাঁও ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান জগলুল হক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




