ads

সোমবার , ১৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক ছাড়া গণমাধ্যম মালিকদের অস্তিত্ব নেই : প্রধান বিচারপতি

খবর টি পড়েছেন : ১৬৬
সাংবাদিক ছাড়া গণমাধ্যম মালিকদের অস্তিত্ব নেই : প্রধান বিচারপতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সাংবাদিক ছাড়া গণমাধ্যম মালিকদের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ১৯ আগষ্ট সোমবার নবম ওয়েজ বোর্ডের চুড়ান্ত গেজেট প্রকাশ নিয়ে আপিল বিভাগে শুনানিকালে তিনি ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

শুনানিতে রিটকারীর আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ বলেন, ‘সাংবাদিকরাই তো পত্রিকা চালাচ্ছে। তারা যদি কাজ না করে তাহলে পরদিন সাদাকালো কাগজ বের হবে।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, ‘গেজেট প্রকাশের আগেই এটা চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে। ওই রিট প্রি-ম্যাচিউড।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের বেতন না দেওয়ার লক্ষ্যেই ওই মামলা করা হয়েছে। ওয়েজ বোর্ডের গেজেট হওয়ার পর ১৪ দিনের আপত্তি জানানোর সুযোগ আছে। কিন্তু সে গেজেটই তো হয়নি। তার আগেই রিট করা হয়েছে।’

এছাড়া, এ এফ হাসান আরিফ বলেন, ‘শ্রম আইনের ১২৮ ধারা অনুযায়ী যে গেজেট হওয়ার কথা তা হয়নি। সেই গেজেট হলে আপত্তির সুযোগ আছে। এরপর আইনের ১৪৫ ধারা অনুযায়ী আরেকটি গেজেট হবে সেটাই চূড়ান্ত। সেটাও হয়নি।
পরে আদালত নবম ওয়েজ বোর্ডের চূড়ান্ত গেজেট প্রকাশে স্থিতিবস্থা জারি করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই আদেশ দেন।
এর আগে গত ০৮ আগস্ট সাংবাদিক ও সংবাদ পত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের চুড়ান্ত গেজেট প্রকাশের ওপর ২ মাসের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টবেঞ্চ ওই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপারর্স ওনার্স এসোসিয়েশন (নোয়াব) পক্ষে সংগঠনটির প্রেসিডেন্ট ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ওই বিষয়ে রিট দায়ের করেন।

এদিকে, গত ২৫ জুলাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, নবম ওয়েজ বোর্ডের সুপারিশ চূড়ান্ত হয়েছে। মন্ত্রিসভা অনুমোদন করলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। চূড়ান্ত গেজেট প্রকাশের আশঙ্কা থেকেই রিট দায়ের করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্র করছে : আইনমন্ত্রী পরবর্তী সংবাদ ব্যর্থ হয়ে বিএনপি এখন বিদেশি দূতাবাসে নালিশ করে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads