ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার ভাণ্ডারিয়া এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- এর কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এডিপি হল রূমে শিশু সাংবাদিকদের তোলা ছবি নিয়ে “আমাদের যত ব্যথা, ছবি বলবে কথা” শীর্ষক দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও কাজী মাহবুবুর রশীদ। এডিপি ম্যানেজার (ভারপ্রাপ্ত ) মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন ,সাংবাদিক শফিকুল ইসলাম মিলন, এডিপির কর্মকর্তা নিজাম আহম্মেদ, পলাশ রঞ্জন সরকার, নেলসন হাজরা ও কমিউনিকেশন পয়েন্ট পার্সন হিলটন রায়। এসময় উপস্থিত প্রশিক্ষানার্থী শিশু সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে শিশুরা তাদের এলাকায় শিশু শ্রম, বাল্য বিবাহ ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সমস্যার কথা তুলে ধরবেন। এছাড়াও এ প্রোগ্রামের আওতায় এলাকার শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে ও শিশুদের নেতৃত্ব উন্নয়নে সাংবাদিকতা, ছবি তোলা, রিপোর্ট লেখা বিষয়ক প্রশিক্ষণ যে ভাবে দিয়ে আসছে তাতে ভবিষ্যতে তারাও সমাজের এক দিকে যেমন এলাকায় সচেতনা বৃদ্ধি ও তাদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখবে অন্য দিকে সমাজের অপরাধ অনেকটা কমে আসতে পারে বলে মন্তব্য করেন। পরে শিশুদের তোলা বিভিন্ন ধরনের ছবি ঘুরে দেখেন অতিথিবৃন্দ।




