এস.এম. তারেক নেওয়াজ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে রনি মিয়া নামে এক লম্পট বখাটে। ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধনকুড়া গ্রামে ওই লোমহর্ষক ঘটনা ঘটে। ধর্ষিতা শিশু ধনকুড়া গ্রামের এক রিক্সাচালকের কন্যা এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় এলাকার মোঃ লিকন মিয়ার বখাটে ছেলে মোঃ রনি মিয়া (১৬) ওই শিশুকে স্থানীয় পুজামন্ডপ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী খালের পাড়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি ধর্ষিতা শিশুর বাবা এলাকাবাসীকে জানায়। এরপর স্থানীয় একটি মহল ঘটনাটি নিয়ে ধুম্রজাল সৃষ্টির চেষ্টা চালায়। উপায়ন্তর ্না পেয়ে ধর্ষিতা শিশুর হতভাগ্য পিতা দু’দিন পরও রবিবার দুপুরে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ মেয়ে হোসেনপুর থানার এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।




