সাপাহার (নওগাঁ) সংবাদদাতা ঃ দারিদ্রতা নিরসনে অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাক সাপাহার শাখার উদ্যোগে প্রাণীসম্পদ বিভাগের প্রদেয় সেবাসমূহে অতিদরিদ্রদের অংশগ্রহণ মুলক এক অ্যাডভোকেসি ও মতবিনিময় সভা ৯ অক্টোবর বুধবার উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তার সভাকে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতোয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সাভায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিদরিদ্র জনগোষ্ঠীর টেকসই অর্থনৈতিক উন্নয়নে প্রাণীসম্পদ ব্যাবহারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন, নওগাঁ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ রজাউল করিম খান, সোশ্যাল স্প্যাশালিষ্ট মোঃ সাইদুর রহমান, সোশ্যাল কমিউনিকেটর শেখ আব্দুল করিম, ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচীর জেলা ব্যাবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।




