ads

সোমবার , ২৭ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ টাকা

খবর টি পড়েছেন : ১৫১
পদ্মা সেতুতে প্রথম দিনে টোল আদায় ২ কোটি ৯ লাখ টাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে গত শনিবার। এরপর গতকাল রোববার ভোর ৫টা ৪০ মিনিট থেকে যান চলাচল শুরু হয় পদ্মা সেতু দিয়ে। প্রথমদিনেই ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে পদ্মা সেতুর ওপর দিয়ে। আর এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। শনিবার সকাল ৫টা ৪০ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হো‌সেন।

Shamol Bangla Ads

এর আগে শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার আগে তিনিই প্রথম টোল দিয়ে সেতু পার হন। তবে সাধারণ যানবাহনের জন্য রোববার থেকে সেতু উন্মুক্ত করে দেওয়া হয়।

পদ্মা সেতু নির্মাণের আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এ সেতু দিয়ে প্রতিদিন প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। সে তুলনায় পূর্বাভাসের দ্বিগুণের বেশি যান চলাচল করেছে প্রথমদিন। তবে বাসেক সূত্রে জানা গেছে, প্রথম দিনের যানবাহনের বড় অংশই ছিল মোটরসাইকেল।

Shamol Bangla Ads

বাসেকের তথ্যানুযায়ী, প্রথমদিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি। এ পথে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। আর জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি। এ পথে আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কল্যাণ ট্রাস্ট থেকে সাংবাদিক পরিবারের সদস্যরাও অনুদান পাবেন… পরবর্তী সংবাদ বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে সেতু-উড়াল সড়ক নির্মাণের নির্দেশ শেখ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads