ads

বুধবার , ২৪ জুলাই ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমনিরহাটে প্রাইভেটকারসহ ফেনসিডিল ও ভারতীয় শাড়ি উদ্ধার

খবর টি পড়েছেন : ৩৮৩
লালমনিরহাটে প্রাইভেটকারসহ ফেনসিডিল ও ভারতীয় শাড়ি উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

fensidilশ্যামলবাংলা ডেস্ক : লালমনিরহাটে পৃথক দু’টি অভিযানে প্রাইভেটকারসহ ফেনসিডিল ও ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি-১৫ ব্যাটালিয়নের সদস্যরা। ২৩ জুলাই মঙ্গলবার ওই উদ্ধার অভিযানে প্রায় ৬ লাখ টাকার আমদানী নিষিদ্ধ পণ্য জব্দ করে বিজিবি।
লালমনিরহাট বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা লালমনিরহাট সদর উপজেলার বুড়িরহাট এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ ৩৪৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এসময় প্রাইভেটকারে থাকা চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায়  মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে বিজিবি।
একই দিনে জেলার কালীগঞ্জ উপজেলার ভাটিবাড়ি এলাকা থেকে ২৫৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবির ১৫ ব্যাটালিয়নের সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের দক্ষিণাঞ্চল প্লাবিত : ২ লাখ মানুষ পানিবন্দী পরবর্তী সংবাদ অবশেষে এম পি রনি গ্রেফতার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads