ads

বুধবার , ২৪ জুলাই ২০১৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জোয়ারের পানিতে প্লাবিত লক্ষ্মীপুরের ৭ গ্রাম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ২৪, ২০১৩ ১:৪৩ অপরাহ্ণ

Laksmipur_District_Map_Bangladesh-70শ্যামলবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদী উপকূলীয় ৭টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পূর্ণিমার প্রভাবে ২৩ জুলাই মঙ্গলবার রাত থেকে মেঘনা নদীর পানি বাড়তে থাকে। কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের জানান, পূর্ণিমার কারণে মেঘনা নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বেড়েছে। বেড়িবাধ না থাকায় জোয়ারের পানি বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছে। এলাকার বাড়িতে বাড়িতে এখন হাটু পানি।
উপজেলার চরফলকন, পাটারির হাট, সাহেবেরহাট, চরজগবন্ধু, কাদির পান্ডিতেরহাট, মতিরহাট, ও লুধুয়া গ্রাম পানিতে তলিয়ে গেছে। ওইসব এলাকার কমপক্ষে ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার রাস্তাঘাট, হাটবাজার, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ও বিভিন্ন স্থাপনাসহ শত শত একর ফসলি জমি।
এছাড়া মেঘনা নদীর ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে উপকূলীয় এলাকার মানুষ  আতঙ্কের মধ্যে রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!