ads

সোমবার , ৬ মার্চ ২০১৭ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় পাট দিবসে র‌্যালি ও আলোচনা সভা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৬, ২০১৭ ৩:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ‘সোনালী আশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এ শ্লোগানকে ধারণ করে শেরপুরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। ৬ মার্চ সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আব্দুস সাত্তার ও জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি কমিশনার মেজবা উল আলম ভূইয়া।
পরে পাটজাত পণ্যের উপর এক বিশেষ বাউল সঙ্গীত পরিবেশিত হয়। এর আগে সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পাট দিবস উপলক্ষে একাডেমি অঙ্গনে পাটজাত পণ্যের ৩টি স্টল বসে। এতে উন্নয়ন কর্মী ইসমেত আরার পরিচালনাধীন ‘বাংলার পণ্য’ স্টলটি সবার নজর কাড়ে।

Need Ads