এম লুত্ফর রহমান, নরসিংদী : নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে জেলা পুলিশ সুপার তাকে প্রত্যাহার করেন। ৯ এপ্রিল বুধবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, ৩১ মার্চ নরসিংদী সদর উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কেন্দ্র দখল ,জাল ভোট প্রদান সহ মারপিটের ঘটনায় সদর উপজেলার ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষনা করে নির্বাচন কমিশন। একই সাথে ৯ই এপ্রিল ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘোষনা করা হয়। নির্বাচনে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করতে পারে এমন এই মর্মে গোয়ন্দা সংস্থা গুলো জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ করেন। একই সাথে ৯ এপ্রিলের পূর্বে তাকে প্রত্যাহার করা না হলে পুনরায় বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনার সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানকে প্রত্যাহার করার নির্দেশ প্রদান করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব প্রাপ্ত ) বিপ্লব দত্ত জানায়,বেলা সাড়ে ১১টার দিকে দায়িত্ব হস্তান্তর করেন।
নরসিংদী পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছে,নির্বাচন কমিশনের নির্দেশে সদর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছিল। আপাতত তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।




