জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে কৃষি বাজেট কৃষকের বাজেট শীর্ষক মতবিনিময় সভা ২৩মার্চ সন্ধ্যা ৭টায় বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। চ্যানেল আই হৃদয়ে মাটি ও মানুষ এর আয়োজন করে। সাবেক খাদ্যমন্ত্রী কৃষিবিদ ড.আব্দুর রাজ্জাক এমপি এতে প্রধান এবং পাট-বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। শাইখ সিরাজের অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষাণ-কৃষাণীরা সরাসরি অংশ গ্রহণ করেন। কৃষকরা তাদের নানা সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নজরুল ইসলামসহ জেলা-উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্বা, সাংবাদিক-মানবাধিকার কর্মী, শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে আগামী অর্থ বাজেটে দেশ-জাতীর উন্নয়নের প্রশ্নে কৃষি খাতে গঠনমূলক কাজে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রাখার উপর গুরুত্বারোপ করা হয়।




