ads

সোমবার , ২ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাল-গম ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হবে ৩০ অক্টোবরের মধ্যে : খাদ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪০
চাল-গম ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হবে ৩০ অক্টোবরের মধ্যে : খাদ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, চাল ও গমের আমদানিকারক, মিলার, খুচরা ও পাইকারি ব্যবসায়ী, আড়তদারদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদফতর থেকে লাইসেন্স নিতে হবে। ওই সময়ের মধ্যে কেউ লাইসেন্স না নিলে ১৯৫৬ সালের কন্ট্রোল অব অ্যাসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের শাস্তির বিধানাবলী ৩(৬) অনুযায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি ২ অক্টোবর সোমবার সকালে সচিবালয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (ডিসি ফুড) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ওই কথা বলেন।
তিনি বলেন, ১৯৫৬ সালের কন্ট্রোল অব অ্যাসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট অনুযায়ী এক মেট্রিক টনের বেশি চাল ও গম ব্যবসায়ীদের খাদ্য অধিদফতর থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। কিন্তু আমাদের কর্মকর্তারা না জেনেই হোক বা অন্য কোনো কারণে হোক এতদিন এ বিষয়ে সচেতন ছিলেন না।
তিনি বলেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে ব্যবসায়ীদের লাইসেন্স নেয়ার জন্য নোটিশ দেওয়া হবে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে ব্যবসায়ীদের অবশ্যই লাইসেন্স গ্রহণ করতে হবে। যেসব ব্যবসায়ী লাইসেন্স নেবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আইনের আওতায় সর্বোচ্চ ৩ বছরের জেল এবং আর্থিক জরিমানা করা যাবে। বাসস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা প্রত্যাবাসনে হবে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ পরবর্তী সংবাদ প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত : আইনমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads