ads

বৃহস্পতিবার , ২২ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় মাদকসেবী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২২, ২০১৪ ৬:০০ অপরাহ্ণ
সিংড়ায় মাদকসেবী গ্রেফতার

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সাগর (২৮) নামে এক হিরোইন সেবককে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। জানা যায়, সিংড়া থানার এস আই সৈকত বুধবার রাত্রি সাড়ে আটটার সময় তাকে গ্রেফতার করে। সে উপজেলার দমদমা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

 

সিংড়ার প্রেমিক যুগল রাজশাহী থেকে গ্রেফতার

ভালোবাসার টানে ঘর ছেড়েছিল প্রেমিক যুগল আমিন ও মিথিলা। ৪ দিন পর বুধবার রাজশাহীর বাঘা উপজেলার (পদ্মার চর) দাঁতপুর এলাকা থেকে প্রেমিক যুগলকে আটক সিংড়া থানা পুলিশ। বর্তমানে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিককে সিংড়া থানা হাজতে এবং মেয়েকে পুলিশী হেফাযতে রাখা হয়েছে। এ বিষয়ে মেয়ের পিতা বাদী হয়ে সিংড়া থানায় অপহরণ মামলা দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের আবদুর রশিদের ছেলে আমিন আলী (২০) এর সাথে একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে মিথিলা (১৬) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের জের ধরে গত শনিবার প্রাইভেট পড়ার নামে উধাও হয় প্রেমিক যুগল। একে অপরের হাত ধরে গিয়ে উঠে ছেলের এক আত্বীয়র বাড়ী রাজশাহীর বাঘা উপজেলার (পদ্মার চর) দাঁতপুর। সেদিন রাতেই কাজী ডেকে এনে ৭৫ হাজার টাকা কাবিন করে বিয়ে হয় তাদের। দীর্ঘ ৪দিন এক সঙ্গে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এস আই সৈকত নেতৃত্বে ও রাজশাহীর বাঘা থানা পুলিশের সহযোগিতা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সিংড়া থানার এস আই সৈকত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং বাঘা থানা পুলিশের সহযোগিতা তাদের গ্রেফতার করা হয়। এবিষয়ে মেয়ের পিতা বাদী হয়ে সিংড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।

সিংড়ায় খাস পুকুরকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত ৫

Shamol Bangla Ads

নাটোরের সিংড়া উপজেলার ক্ষিদ্রবড়িয়া গ্রামের একটি খাস পুকুরকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী শিশু সহ ৫জন আহত হয়েছেন। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মুক্তার হোসেন (৩৪), রওশনারা (২৯), উকিল (২৭), হাইস (২৪) সাদিক (৪মাস)।
জানা যায়, উপজেলার ১০ নং চৌগ্রাম ইউনিয়নের ক্ষিদ্রবড়িয়া গুচ্ছগ্রামের খাস পুকুরপাড়ে বুধবার সকাল সাড়ে ৯টায় এ সংঘর্ষ্রে ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের সাড়ে ৩ একর একটি খাস পুকুরে স্থানীয় ইউপি সদস্য জাবেদ আলী ও আওয়ামীলীগের স্থানীয় এক কর্মী আবদুল হাকিম ৫ বছর ধরে মাছ চাষ করে আসছিল। পুকুরের মাছ নষ্ট হয়ে যাবে মনে করে বিভিন্ন সময়ে বাসিন্দাদের ঐ পুকুরে গোসল করা ও পানি ব্যবহারে নিষেধ ছিল। এই নিয়ে গ্রামবাসীর সঙ্গে ইউপি সদস্য জাবেদ আলী ও আওয়ামীলীগের স্থানীয় এক কর্মী আবদুল হাকিম দ্বন্দ চলে আসছিল। ঐদিন সকালে পুকুরে মাছ ধরার সময় গ্রামের ছোট দুই ছেলে পুকুরে নামাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে উভয় মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মুক্তার হোসেন (৩৪), রওশনারা (২৯), উকিল (২৭), হাইস (২৪) সাদিক (সাড়ে ৪মাস) আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামিমা হক রোজী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এখনো কেউ থানার অভিযোগ করে নি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!