ads

সোমবার , ২৪ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার রাণীনগরে গ্রামীন ব্যাংকে সুরুঙ্গ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০১৪ ৬:৩৫ অপরাহ্ণ

Raninagar Grameen Bank Pic-3রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রানীনগরে গ্রামীন ব্যাংক বড়গাছা শাখায় রাতের আধারে সুরঙ্গ কেটেছে দূবৃর্ত্তরা। ব্যাংকের মেঝেতে ইটের গুড়ি ও সিমেন্টের ঢালাই থাকায় দূবৃত্তর্রা ওই ব্যাংকে ঢুকে লুটপাট চালাতে ব্যর্থ হলেও এনিয়ে এলাকায়  ছড়িয়ে পড়েছে আতংক। ব্যাংকের এই সুরঙ্গ কাটার বিষয়টি অত্যান্ত  গুরুত্বের সাথে খতিয়ে দেখা হ্েচ্ছ বলে  জানিয়েছে পুলিশ  ।
গ্রামীন ব্যাংক বড়গাছা শাখার  ব্যবস্থাপক ইসমাইল হোসেন জানান,  বৃহস্পতিবার রাতে রানীনগর উপজেলার  কচুয়া গ্রামে অবস্থিত গ্রামীন ব্যাংক বড়গাছা শাখা ভবনের পেছনের দেয়াল এর ইট খুলে ও মাটি খুড়ে সুরঙ্গ করে ব্যাংকে প্রবেশের চেষ্টা চালায় দূবৃর্ত্তরা। কিন্তু ব্যাংকের মেঝেতে ইটের গুড়ি ও সিমেন্টের ঢালাই থাকায় দূবৃত্তর্রা ওই ব্যাংকে ঢুকে লুটপাট চালাতে ব্যর্থ হয়। রাতে কুকুরের ডাক শুনলেও সুরঙ্গ কাটার বিষয়টি টের পাননি ব্যাংকের নাইট গার্ড। পর দিন বিষয়টি টের পেয়ে ব্যাংকের উদ্ধতর্ন কর্তৃপক্ষের পরামর্শে এ বিষয়টি  থানায় লিখিতভাবে জানানো হয়েছে। প্রেক্ষিতে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদশর্ন করে পুলিশ। ব্যাংকে ভল্ট না থাকলেও সুরুঙ্গ কাটার এই ঘটনা জানাজানি হবার পর আর্থিক ও ব্যবসায়ি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসি।

Shamol Bangla Ads

রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধূরি মোবাইল ফোনে  জানান ,ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ অত্যান্ত  গুরুত্বে সাথে বিষয়টি খতিয়ে দেখছে।

Need Ads
error: কপি হবে না!