ads

মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে দেখতে পারবে না: প্রধান উপদেষ্টা

খবর টি পড়েছেন : ৫০৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য সরকার। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমরা নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব, ব্যর্থ হতে চাই না। নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে।’ ধর্মীয় উৎসব মুক্ত পরিবেশে পালনের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায়। এমন রাষ্ট্র বানাতে চাই, যেখানে নিরাপত্তা বাহিনী নয়, মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারবে। যত ধর্মীয় পার্থক্য থাকুক না কেন, সরকার কারও প্রতি কোনো পার্থক্য করবে না।’

Shamol Bangla Ads

এর আগে গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা। তাঁরা এ সময় প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে সব সময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হয়, কথা বলার সুযোগ হয়।’

সনাতন ধর্মীয় নেতারা প্রধান উপদেষ্টাকে জানান, গত বছরের তুলনায় এ বছর ১ হাজারের বেশি পূজা মণ্ডপ বেড়েছে। সারা দেশে পূজা মণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পরবর্তী সংবাদ ৮ শর্তে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads