ads

বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : বিচার বিলম্বিত করতেই ডলারের নাম: ডিএমপি কমিশনার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৪, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করতেই আসামিপক্ষ বিভিন্ন ধরনের কৌশলের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তদন্তে চার্জশিটভুক্ত আসামিরা ছাড়া অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

Shamol Bangla Ads

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিরা অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করেছে। আমাদের ধারণা, এটি বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করার একটি কৌশল। তবে তদন্তে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের বাইরে অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

ডিএমপি কমিশনার আরও বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে এবং তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিচারপ্রক্রিয়ায় যেন কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

Need Ads
error: কপি হবে না!