ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় আ.লীগের হামলায় জামায়াতের ৫ নেতা-কর্মী আহত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০১৪ ৫:২১ অপরাহ্ণ
দামুড়হুদায় আ.লীগের হামলায় জামায়াতের ৫ নেতা-কর্মী আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগের হামলায় জামায়াতের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। সোমবার রাতে জগন্নাথপুর বাজারে এ ঘটনা ঘটে। নতিপোতা ইউনিয়নের জামায়াত সেক্রেটারী শামসুজ্জোহা জানান, দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হওয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।
জানা গেছে, সোমবার রাত ৯টায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলীর নেতৃত্বে ১২-১৪ জন আওয়ামী ক্যাডার জগন্নাথপুর বাজারে জামায়াত নেতা-কর্মীদের ওপরে অতর্কিত হামলা চালায়। এতে জগন্নাথপুর গ্রামের আশান খানের ছেলে জামায়াত নেতা আসাদুল্লাহ (৩০), সনো খার ছেলে আ: হক (৪০), মাও: ফজলুল হকের ছেলে মাহাবুল্লাহ (২০), আশান আলীর ছেলে আব্দুল কাদের (২৫) ও ফরজ আলীর ছেলে হবু (৩২) গুরুতর আহত হন।
আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক জাফর আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে আমি ঘটনাস্থলে ছিলাম না।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ঘটনাটি শুনেছি। নাটুদহ ক্যাম্পের পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

Need Ads
error: কপি হবে না!