ads

বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে মেডিকেলে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ২১০
ময়মনসিংহে মেডিকেলে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৫ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের শামসুদ্দিন (৯৬), হালুয়াঘাট উপজেলার রিনা রানী (৫২),নেত্রকোনা সদরের নবনিতা সরকার (২৮), সাহেদ আলী (৫০), নীলা রজক (৫০), জামালপুর সদরের হাবিবুর রহমান (৬১), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাহেরা বেগম (৬৮) ও গাজীপুরের শাহিদা সুলতানা (৫১)।

Shamol Bangla Ads

এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান নেত্রকোনা সদরের আব্দুল লতিফ (৭৫), শিউলি আক্তার (৪৫), মোহনগঞ্জ উপজেলার কামাল মিয়া (৫০), কেন্দুয়ার চান মিয়া (৮০), ময়মনসিংহের ত্রিশালের মফিজ উদ্দিন (৮০), শেরপুর সদরের আব্দুল মজিদ (৬০), জামালপুর সদরের এলাহি বক্স (৬০), ময়মনসিংহ সদরের রফিকুল ইসলাম (৬৫), নূরজাহান (৬৫), নান্দাইল উপজেলার আলাউদ্দিন (৭০) ও মুক্তাগাছার চান মিয়া (৬৫)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে রেকর্ডসংখ্যক ৪৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ রোগী।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯২০টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৮ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরের অজগরটির ঠাঁই হলো বন বিভাগের খাঁচায় পরবর্তী সংবাদ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads