ads

বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সংলাপ আজ

খবর টি পড়েছেন : ৩৮৭
বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সংলাপ আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

২ বছর বিরতির পর আজ (বৃহস্পতিবার) প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত। ১১ আগস্ট বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় চতুর্থ সংলাপে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

Shamol Bangla Ads

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সংলাপে ঢাকার পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান নেতৃত্ব দেবেন। আর নয়াদিল্লির পক্ষে দেশটির সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার নেতৃত্ব দেবেন।

কূটনৈতিক সূত্র বলছে, সংলাপে প্রতিরক্ষা খাতে ভারতের দেওয়া লাইন অব ক্রেডিটের (এলওসি) আংশিক ব্যবহার, দ্বিপাক্ষিক সহযোগিতা, নিরাপত্তা ইস্যু বিশেষ করে জঙ্গিবাদ দমন, প্রশিক্ষণ, যৌথ মহড়া, সফর বিনিময়সহ সামগ্রিক বিষয়ে আলোচনা হবে।

Shamol Bangla Ads

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ঢাকা পোস্টকে বলেন, এটি বাৎসরিক ডিফেন্স ডায়লগ। গত ২ বছর হয়নি। প্রতিরক্ষা নিয়ে ভারতের সঙ্গে আমাদের ভালো একটা সম্পর্ক। রেগুলার আর্মি চিফ, নেভি চিফদের এক্সচেঞ্জ হচ্ছে। এয়ার চিফরাও আসা-যাওয়া করছেন। ওদের শিপ আসে। প্রচুর ট্রেনিং হচ্ছে। সেগুলোর একটা গুচ্ছ করে ডিফেন্স ডায়লগ। আরও কীভাবে সম্পর্ক বাড়ানো যায়, সেটি আলোচনায় থাকবে।

সবশেষ, ২০২০ সালের ২ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় প্রতিরক্ষা সংলাপ হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিম্নচাপে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের শঙ্কা পরবর্তী সংবাদ ঢাবির প্রথম বর্ষ স্নাতকের ক্লাস শুরু ৭ সেপ্টেম্বর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads