ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১১, ২০১৪ ৫:৪৯ অপরাহ্ণ

Sikha.ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে। এবারের শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিক্ষায় জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভূল’। এ উপলক্ষে ১১ মার্চ মঙ্গলবার ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জাহানারা বেগম, শিক্ষক নেতা জহুরুল হক মিলন, মাসুদুর রহমান, মমিনুল হক, সাফের আলী, মনোয়ারা বেগম প্রমূখ। শেষে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!