ads

সোমবার , ১৩ জুলাই ২০২৬ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুলাই ১৩, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ১২ জুলাই রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এর আগে রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়ন এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে কলসপাড় ইউনিয়নের বড়বিলা, নয়ানি, কাস্তি বিলসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে অভিযান চালানো হয়। অভিযানে ৩৫টি চায়না জাল, প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মশারি জাল এবং একটি ভীম জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন। এ সময় নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলামসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।

Shamol Bangla Ads

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন বলেন, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!