ads

সোমবার , ১৩ জুলাই ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পারিবারিক বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার
জুলাই ১৩, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো-জেঠাতো ভাইদের দুই পক্ষের সংঘর্ষে প্রাইভেটকার চালক আমিন আলী (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। ১৩ জুলাই সোমবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। নিহত আমিন আলী স্থানীয় ফরহাদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, আমিন আলী গ্রামের বাড়িতে থাকতো না। স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় থাকতো ও প্রাইভেটকার চালাতো। গতকাল রবিবার গ্রামের বাড়িতে ভাইয়ের সাথে দেখা করতে আসে আমিন আলী। এসময় তার ভাইয়ের সাথে চাচাতো ভাইদের ঝগড়ায় জড়িয়ে পরে।

এর জেরে গতকাল রবিবার রাতেও আমিন আলী ও তার ভাইকে মারধর করা হয়। রাতে সেই ঝগড়া থামলেও সকালে আবার শুরু হয়। পরে এক পর্যায়ে মেহেদী, অলক, শহিদুল ও ফারুক সহ ৬-৭ জন তাদের উপর হামলা করে কয়েকজনকে আহত করে। এসময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় আমিন আলী।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলমান চলমান ছিলো। সোমবার কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Need Ads
error: কপি হবে না!