ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতালির রোমে চ্যান্সারি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৪
ইতালির রোমে চ্যান্সারি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালির
৫ ফেব্রুয়ারী বুধবার সকালে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ওই চ্যান্সারি ভবনটি উদ্বোধন করেন। ওই ভবন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে, ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দূতাবাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ প্রমুখ।

Shamol Bangla Ads

বাংলাদেশ দূতাবাস ভবনের ওই নিজস্ব চ্যান্সারি ভবনের ফলে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরও সহজে সেবা পাবেন। রোমের ভায়া দেল অ্যান্তারতাইদ এলাকায় ২৩ দশমিক ৯ কাঠা জায়গার ওপর বাংলাদেশ দূতাবাস অবস্থিত। বেজমেন্টে ২ তলাসহ ৫তলা বিশিষ্ট বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ওই চ্যান্সারি ভবন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের ২০ বিশিষ্ঠ নাগরিক পাচ্ছেন একুশে পদক পরবর্তী সংবাদ বেতন বাড়লো পৌনে ৪ লাখ শিক্ষকের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads