ads

সোমবার , ২৮ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১ জুলাই থেকে মাঠে সেনা মোতায়েন থাকবে

খবর টি পড়েছেন : ২০২
১ জুলাই থেকে মাঠে সেনা মোতায়েন থাকবে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাস পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী ১ জুলাই থেকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসা যাবে না। থাকবে আরও কিছু বিধিনিষেধ। এই নির্দেশনা কার্যকর করতে সেনাবাহিনীকে মাঠে নামানো হবে। ২৮ জুন সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি জানান, আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে এই বিধিনিষেধ দেওয়া হবে। এই সময়ে ঘরের বাইরে আসা যাবে না, থাকবে না মুভমেন্ট পাসও। এই সময়ে সেনাবাহিনী মাঠে থাকবে।
গত বছরের মার্চে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত কয়েকদফা লকডাউন দিয়েছে সরকার। পরিস্থিতি কিছুটা উন্নতি হলে বিধিনিষেধ শিথিল করা হয়েছে; এমন প্রেক্ষাপটে সম্প্রতি আবারও বেড়েছে করোনার সংক্রমণ।
করোনার এমন পরিস্থিতিতে সোমবার থেকে গণপরিবহন, শপিংমল ও মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১ জুলাই পর্যন্ত এ বিধিনিষেধ চলবে। এরপর শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ১০৪ মৃত্যু, রেকর্ড ৮ হাজার… পরবর্তী সংবাদ খালেদা জিয়া হাসপাতালে থাকলে বিএনপির সুবিধা হয়: হাছান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads