নেপালে পর পর দুইবার ভূমিকম্প হয়েছে। তার জেরে কেঁপে ওঠে ভারতের দিল্লি। নেপালে প্রথম ভূমিকম্পটি হয় স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। দ্বিতীয় ভূমিকম্প হয় ২টা ৫১ মিনিটে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.২।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের কেন্দ্র নেপালের ভাতেখোলা থেকে দুই কিলোমিটার দূরে মাটির পাঁচ কিলোমিটার গভীরে। ৪০ সেকেন্ড ধরে কম্পন হয়েছে। সে কারণে তার তীব্রতা এত বেশি।
দিল্লি, জাতীয় রাজধানী অঞ্চলের পাশাপাশি উত্তর প্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে।
রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানার কিছু অংশ। স্থানীয় সময় রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্পটি।তার কেন্দ্র ছিল রোহতক থেকে সাত কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা








