ads

মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি ‘গণতন্ত্র প্রতিষ্ঠা’র কথা কেউ বিশ্বাস করে না: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২১৫
বিএনপি ‘গণতন্ত্র প্রতিষ্ঠা’র কথা কেউ বিশ্বাস করে না: ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘অগণতান্ত্রিক’ পথে দল পরিচালনা করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ কথা জনগণ এখন আর ‘বিশ্বাস করে না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এখন বিএনপিপন্থী বুদ্ধিজীবিরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করছে। মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলে গণতন্ত্রহীনতা এবং নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র বহির্ভূত কাজ করা চোখে আঙ্গুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবী।’

Shamol Bangla Ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এরই মাধ্যমে বিএনপির থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করেছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে! তাই বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।’ এসময় তিনি অভিযোগ করেন, বিএনপি রাতদিন সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, বিষেদাগার করছে। তিনি বলেন, ‘বিএনপি পরশ্রীকাতর এবং অসহিষ্ণু রাজনীতির ধারক।’
গত একযুগ ধরে দেশ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে গত এক যুগ ধরে বিএনপির রাজনীতিই গভীর সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের রাজনীতি এখন সঙ্কটের খাদের কিনারে অবস্থান করছে।’ রাজনীতি আর মিথ্যাচার বিএনপিকে ‘হতাশায় নিমজ্জিত করেছে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের প্রতি জনগণের আস্থাহীনতা এ সঙ্কটের জন্য বিএনপির অপরাজনীতিই দায়ী।’

এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘করোনাকালে ফ্লাইট বন্ধ থাকলেও এখন বিভিন্ন দেশে ফ্লাইট চালু হওয়ায় দেশের জনশক্তি রপ্তানি শুরু হয়েছে, এমতাবস্থায় বিদেশগামী আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান জরুরি হয়ে পড়েছে। ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিলম্ব তথা ধীরগতি আমাদের সকল অর্জনকে ম্লান করে দিয়েছে, তাই কোনোভাবেই আর বিলম্ব করা যাবে না।’ বাংলা ভাষায় লাইসেন্স তৈরি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।
নিরাপদ সড়ক কর্মসূচি বাস্তবায়নে বিশ্বব্যাংকের সময়ক্ষেপনে অসন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের কথার সাথে কাজের মিল নেই। বিশ্বব্যাংক অহেতুক বিলম্ব করলে আমরা নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করব। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারলে সড়ক নিরাপত্তা প্রকল্পও নিজেরা করতে পারব।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগ তাঁবেদার সরকারে পরিণত হয়েছে: ফখরুল পরবর্তী সংবাদ সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম ডাকার নিয়ম নেই…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads