ঠাকুরগাঁও প্রতিনিধি : বিভাগীয় প্রধান শামীম সুলতানের বদলী বাতিলের দাবিতে মানবন্ধন ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা। ৩ মার্চ সোমবার দুপুর সাড়ে ১২ টায় পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে মানবন্ধন কর্মসূচি পালন করে তারা। পরে কলেজ অধ্যক্ষ বরাবর স্বারক লিপি দেয় ছাত্ররা।




