চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা পুরাতন এসআলম কাউন্টার এলাকায় ইয়াবা পাচার সন্দেহে সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী শাহিনা আক্তার সাকিকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। এসময় অপর এক মহিলাকেও আটক করেছে। ১২ আগষ্ট মঙ্গলবার রাত ৮টার দিকে থানার এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে একটিদল পুলিশ তাদেরকে আটক করেন। তবে ওইসময় তাদের কাছে ইয়াবা বা কোন ধরণের মাদক পাওয়া যায়নি বলে দাবি করেন পুলিশ। রাত ৯টায় আটককৃতদের ছেড়ে দেয়া হয়।
চকরিয়া থানার এসআই শাহাদাত হোসেন জানান, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে পৌরশহরের পুরাতন এসআলম কাউন্টার এলাকায় ইয়াবা পাচারকারী সন্দেহে জনতা আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁেছ দুই মহিলাকে থানায় নিয়ে আসি। তিনি বলেন, তবে ওইসময় তাদের কাছ থেকে ইয়াবা বা কোন ধরণের মাদকদ্রব্য পাওয়া যায়নি। এরপর দু’জনের পরিচয় নিশ্চিত হওয়ার হয়ে রাত ৯টার দিকে তাদেরকে ছেঁড়ে দেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে এক মহিলা টেকনাফ-উখিয়া আসনের সরকারী দলের সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী। জনতার রোষানল থেকে বাচাতেই থানায় নিয়ে আসার কথা জানান এসআই শাহাদত হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি প্রাইভেট কার গাড়িতে করে দুই মহিলা চট্টগ্রাম যাচ্ছিলো। রাত আনুমানিক ৮টার দিকে চকরিয়া থানার এসআই শাহাদাত হোসেন চিরিঙ্গা পুরাতন এস আলম কাউন্টার এলাকায় গাড়িটি থামিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। #
চকরিয়ায় সহকারি জজ আদালতের নির্দেশে বসতি উচ্ছেদ করে অবৈধ জায়গা দখলমুক্ত

চকরিয়ায় সিনিয়র সহকারি জজ আদালতের নির্দেশে মামলার রায় ডিগ্রি মুলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অবৈধ বসতি উচ্ছেদ করে অবশেষে লাল পতাকা উচিয়ে দিয়ে ও খুটি স্থাপন করে জমির প্রকৃত মালিকের কাছে দখল বুঝিয়ে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
জানাগেছে, ওই এলাকার ম মো: হাবিবুর রহমানের জমি জোরপূর্বক দখলে রেখে পাকা দালান নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে ওই এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে নুরুল আলম (৫০) গং। পরে এ জমি দখলমুক্ত করতে হাবিবুর রহমান (৫৫) বাদী হয়ে চকরিয়া সিনিয়র সহকারি জজ আদালতে একটি (মামলা নং ০৮/১২) দায়ের করেন। আদালত ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে যাবতীয় কাগজপত্র পর্যালোচনা করে বাদী পক্ষে ডিক্রি প্রচার করেন। একই সাথে আদালতের স্মারক নং ০৫.২০.২২০০.১২৩.০০২.০০২.২০১৩-৫৩৩, তাং ০৩-০৬-২০১৩খ্রি মূলে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, এসআই, এএসআইসহ ১০জন পুলিশ সদস্য দিয়ে নির্মিত পাকা ভবন ভেঙ্গে, লাল পতাকা-খুঠি স্থাপন করে বাদীকে জমি বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন। এরই আলোকে কক্সবাজারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে গতকাল উচ্চেদ অভিযান পরিচালনা করে জমিটি দখল মুক্ত করে করা হয়েছে।









