ads

সোমবার , ৩০ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হলেন দর্শনার মাহফুজুর রহমান মঞ্জু

খবর টি পড়েছেন : ২২৭
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হলেন দর্শনার মাহফুজুর রহমান মঞ্জু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

monjuচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। জেলা পরিষদ আইন ২০০০ (২০০০ সনের ১৯ নং আইন) এর ৮২ (১) ধারা মোতাবেক তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। মাহফুজুর রহমান মঞ্জু চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে দামুড়হুদা উপজেলা ও দর্শনা পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ব্যক্তি ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে মাহফুজুর রহমান মঞ্জু বলেন, দল আমার যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করা চেষ্টা করবো। দল, মত সবার উর্ধ্বে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যৌন হয়রানীর দায়ে অভিযুক্ত ভোলা পিটিআই’র ইন্সট্রাক্টরের বিচারের… পরবর্তী সংবাদ সাপাহারে কৃষক ক্ষেতমজুর ও আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads