ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তালায় নিখোঁজ হওয়ার ১৭ দিন পর গৃহবধূর গলিত লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২২, ২০১৪ ৮:৫৯ অপরাহ্ণ

las-uddarসাতক্ষীরা প্রতিনিধি : ১৭ দিন নিখোঁজ থাকার পর পুলিশ শাহানারা বেগম (৩০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। গত মঙ্গলাবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার প্রিন্সিপাল আক্তারুজ্জামান টেকনিকাল কলেজের পরিত্যক্ত সেফটি ট্যাঙ্ক থেকে বাথরুম থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে তালা উপজেলার খলিশখালী গ্রামের শহীদুল গোলদারের স্ত্রী ।

Shamol Bangla Ads

তালা উপজেলার বাগমারা গ্রামের নুরুল শেখ জানান, ১২ বছর আগে পার্শ্ববর্তী খলিশখালি গ্রামের শহীদুল ইসলামের সঙ্গে তার মেয়ে শাহানারা বেগমের বিয়ে দেন তিনি। বিয়ের কিছুদিন পর শহীদুল দুবাই চলে যায়। প্রতি দু’ বছর অন্তর শহীদুল বাড়িতে আসে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, শহীদুল বিদেশে থাকায় শাহানারার সঙ্গে কাশিয়াডাঙা গ্রামের জিয়াদ আলী দর্জির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে মর্মে তার শ্বশুর বাড়ি থেকে প্রচার দেওয়া হয়। গত মে মাসে এনায়েতপুর গ্রামের একটি আমবাগানে জিয়াদ আলীকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় জিয়াদ আলীর বাবা শহীদুলের বাবা , মা ও দু’ ভাবীর নামে মামলা করে। গত ৫ ডিসেম্বর বাপের বাড়িতে থাকাকালিন দুর্বৃত্তরা শাহানারার ঘর পুড়িয়ে দেয়। শ্বশুর বাড়ির লোকজন ওই ঘর পুড়িয়ে দিয়েছে বলে শাহানারা তাকে (নূরুল) ধারণা দিয়েছিল। গত ৪ জানুয়ারি সকালে শ্বশুর বাড়ি থেকে ছেলেকে খলিষখালি প্রিক্যাডেট স্কুলে দিতে যেয়ে সে আর বাড়িতে ফেরেনি। গতকাল দুপুরে পুলিশ প্রিন্সপাল আক্তারুজ্জামান টেকনিকাল কলেজের পরিত্যক্ত সেফটি ট্যাঙ্ক থেকে ডোমের সহায়তায় তার লাশ উদ্ধার করে। সেফটি ট্যাঙ্কের উপর মাটি ফেলে রাখা হয়। পরনে শালোয়ার কামিজ দেখে শাহানারার লাশ সনাক্ত করা হয়। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আবু সুফিয়ান জানান, লাশের শরীরে থাকা শালোয়ার কামিজ দেখে তার পরিবারের লোকজন শাহানারা বলে চিনতে পেরেছেন। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য গতকাল দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না। তবে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার পর লাশ সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে ঢাকনার মুখে মাটি ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!