ads

সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
ডিসেম্বর ২৬, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সোমবার শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, সারা বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যস্ত থাকতে হয়। তাই ক্লান্তি দূর করতে প্রতি বছরের শেষে এই পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি আরও বলেন, পুলিশ একটি শৃঙ্খল বাহিনী। কোন সদস্য যেন শৃঙ্খলাবর্হিভূত কাজে নিয়োজিত না হয় সেটি খেয়াল রাখতে হবে। আমি আশা রাখি এর মধ্য দিয়ে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট হবে।

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি পত্নী মধুছন্দা ভট্টাচার্য্য, পুলিশ সুপার পত্নী সানজিদা হক মৌ, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ।

Shamol Bangla Ads

এছাড়া অনুষ্ঠানে পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজে মিলিত হন অতিথিবৃন্দ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads