ads

রবিবার , ৫ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় প্রবেশ ও বের হওয়া বন্ধ

খবর টি পড়েছেন : ২১৪
ঢাকায় প্রবেশ ও বের হওয়া বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে জরুরি সেবায় যুক্তদের ছাড়া কাউকে ঢাকায় প্রবেশ করতে বা ঢাকা থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। ৫ এপ্রিল রবিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য যে কোনো জরুরি প্রয়োজন ব্যতীত এককভাবে বা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী সরকারি নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি সার্ভিস ব্যতীত সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ অথবা ঢাকা ত্যাগ করতে দেওয়া হচ্ছে না।

Shamol Bangla Ads

পুলিশ সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনগণের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে- এ কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে সহযোগিতা করার জন্য বাংলাদেশ পুলিশ দেশের সকল নাগরিক ও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাচ্ছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও তিনদিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় ই-রাজনীতি : হোয়াটসঅ্যাপে সভা; ভিডিও বার্তায় আহ্বান পরবর্তী সংবাদ জাতীয় সংসদের অধিবেশন শুরু ১৮ এপ্রিল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads