ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিয়ার পল্লীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নিহত এক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৯, ২০১৪ ১:৩৬ অপরাহ্ণ

Nihotoকালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফিরোজ ভূঁইয়া (৫৬) নামে এক ব্যক্তি নিহত ও অপরপক্ষের একজন আহত হয়েছেন। ১৮ জানুয়ারী শনিবার সকালে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নড়াইলের কালিয়া উপজেলাধীন নড়াগাতী থানার কালিনগর গ্রামের মৃত রাঙ্গা ভূঁইয়ার ছেলে ফিরোজ ভূইঁয়ার সঙ্গে তার চাচাত ভাই আলমগীর ভূঁইয়ার এক খন্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে উক্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয়ভাবে এক সালিশী বৈঠক বসে। সালিশী বৈঠক শেষে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ফিরোজ ভূঁইয়া (৫৬) রক্তাক্ত জখম হন। এ সময় আলমগীর ভূঁইয়া (২৮) সামান্য আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ফিরোজকে খুলনায় হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্ষরণে তার মৃত্যু হয়। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ আমীর তৈমুর ইলি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Need Ads
error: কপি হবে না!