ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ বিষয়ক ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ

শেরপুরে আইসিবিসি প্রকল্পের সহায়তায় জেলা শিশু একাডেমীর উদ্যোগে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং আইসিবিসি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল কাদির।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আইসিবিসি প্রকল্পের ব্যবস্থাপক তারিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া প্রমুখ।

সভায় জানানো হয়, শিশুর মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ক্ষেত্রে প্রাথমিক বয়স থেকেই সঠিক যত্ন ও পরিচর্যার গুরুত্ব অপরিসীম। আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাই তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে এ প্রকল্প ব্যাপক ভূমিকা রাখবে। এ ওরিয়েন্টেশনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা শিশুর প্রারম্ভিক বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় সম্পর্কে অবহিত হন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!