ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাথলেটদের নিয়ে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২৮ জানুয়ারি রবিবার দুপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত।
ওইসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিএমএ মুনীব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সৈয়দ রবিউল ইসলাম মনির, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ২৫ জন অ্যাথলেটরা ওই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বিভিন্ন ইভেন্টে ওই অ্যাথলেটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।









