ads

মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে আপস নয় : আইজিপি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য। সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই। ১৭ মার্চ মঙ্গলবার সকালে রাজধানীর প্রধান প্রবেশ ও বাহিরের পথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

Shamol Bangla Ads

মো. আলী হোসেন ফকির বলেন, প্রতিবছর ঈদ যাত্রায় আমাদের ঘরমুখো মানুষের অনেক সমস্যা হয়। বিশেষ করে সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। আবার অনেক সময় দেখা যায়, ঈদের আগের দিন রওনা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারে না। এজন্য ঈদ যাত্রাকে এই বছর অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, যানজট না হয় সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকেও কোর্ডিনেশন মিটিং করা হয়েছে।

আইজিপি আরও বলেন, তাদের (সরকারের) নির্দেশনা এবং আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কীভাবে সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা যায় আমরা গুরুত্ব সহকারে সেই কাজ করছি। এছাড়া বড় বড় বাজার এবং মোড়গুলাতে যেখানে সারাবছর যানজট লেগে থাকে সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী লোকজনকে নিয়ে যানজট নিরসনে কাজ করা হচ্ছে।

Shamol Bangla Ads

আলী হোসেন বলেন, অনেক চালক-হেলপার ট্রাফিক আইনটাও জানে না বা মেনে চলে না। সড়কে মাঝখানে একটা গাড়ি রেখে চলে যাচ্ছে। কিন্তু সে চিন্তা করে না আমার পেছনে গাড়িগুলো যানজট লাগছে। একটু কমনসেন্সটা যদি তারা এপ্লাই করে তাহলে যানজট থেকে আমরা মুক্তি পেতে পারি।

বাস টার্মিনাল ঘিরে এতো নিরাপত্তা ব্যবস্থা কেন, জানতে চাইলে তিনি বলেন, আপনারা এটাকে নেগেটিভভাবে নিচ্ছেন কেন? পজিটিভ চিন্তা করেন। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি জড়িত। টার্মিনাল কেন্দ্রিক মাদকসেবী, ছিনতাইকারীরা আছে, সব ধরনের লোকই এখানে আছে। এজন্য আমি এবার বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই।

‎রাজধানীতে নানা স্থানে অবৈধ বাস কাউন্টারের বিষয়ে তিনি বলেন, আইজিপি হিসেবে যোগদানের পরই বলেছি ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করবো।

‎টিকিটের মূল্য বেশি নেওয়ার পরও অভিযোগ না করার বিষয়ে তিনি বলেন, এটা আমাদের সমস্যা। আইন না জানাই একটা অপরাধ। জানার দায়িত্ব নিজের। প্রচলিত দেশের আইন জানা একজন নাগরিক হিসেবে নাগরিক দায়িত্ব। প্রধান দায়িত্ব আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না, এসে বলবেন আমি এটা জানতাম না, এই অজুহাত মানবো না। প্রচলিত আইন জানা এটাও আমাদের দায়িত্ব।

বাস টার্মিনাল পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!