ads

বৃহস্পতিবার , ২১ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আশা করি একটা ওপেন ইলেকশন হবে সবাই অংশগ্রহণ করবে : তামিম

খবর টি পড়েছেন : ৭০০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৭ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। যেখানে পরিচালক পদে লড়বেন বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালও। ২১ মে বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন নির্বাচন নিয়ে নিজের কথা।

Shamol Bangla Ads

তামিম বলছিলেন, ‘ভোটারদের গিয়ে বলতে হবে আমি কী করতে চাই বা চাই না। আমার লক্ষ্যটা তাদের সাথে শেয়ার করতে হবে।’ ‘আমার একটা সুবিধা থাকবে, এটা অস্বীকার করব না। সুবিধা কাজে আসবে না যখন এটা ভোটিংয়ে আসে। আমাকে ওইভাবে উনাদের (ভোটার) সাথে মিশতে হবে, উনাদের বুঝাতে হবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি কী ভাবি এবং আমার পরিকল্পনা কী।’

নির্বাচনী ইস্যুতে নিজে কিছু করছেন না তামিম। ইলেকশন কমিশনের কথা জানালেন তিনি, ‘আমি নিজেকে পুরোপুরি এই জায়গা (নির্বাচনী কাজ) থেকে সরিয়ে নিয়েছি। জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের ওপর। পার্থক্য হলো আমি কোন চিঠিও সাইন করছি না, কাউন্সিলরশিপ রিটার্নও করছি না।’

Shamol Bangla Ads

তামিমের আশা সবাই ভোট দিবে, সবাই অংশগ্রহণ করবে, ‘আশা করি একটা ওপেন ইলেকশন হবে। সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার মতো করে ভোট চাইবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ পরবর্তী সংবাদ অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে নয়্যার