ads

বৃহস্পতিবার , ২১ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা বিষয়ক জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা

খবর টি পড়েছেন : ৪১৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ব্র্যাকের জেলা সমন্বিত চক্ষুসেবা প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে বিনামূল্যে চক্ষুসেবা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে আয়োজিত ওই অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

Shamol Bangla Ads

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক জেলা সমন্বিত চক্ষুসেবা কর্মসূচির ম্যানেজার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, এ পর্যন্ত শেরপুর জেলায় ব্র্যাক যৌথ উদ্যোগে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ২৬ হাজার ৮৯৩ জনকে ও বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে ৯ হাজার ৬৩৩ জনকে।

সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাজহারুল ইসলাম, নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মফিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রুনাইয়া তাসনিম রূপা, ডা. নাহিদ কামাল কেয়া, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার মো. মনিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার মো. আলআমিন যক্ষ্মা কর্মসূচির ডিস্ট্রিক্ট ম্যানেজার নার্গিস বেগম, দাতা সংস্থা সাইট সেভার্সের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর গোলাম জাকারিয়া, ডা. কে জামাল বিএনএসবি চক্ষু হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফুজ্জামান পরাগ, প্রকল্পটির মাঠ সংগঠন মো. বানসেদ আলীসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিশু রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন, ধর্ষক-খুনীর দ্রুত… পরবর্তী সংবাদ শেরপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads