ads

বৃহস্পতিবার , ২১ মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে নয়্যার

শ্যামলবাংলা ডেস্ক
মে ২১, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ

প্রায় দুই বছর আগে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন মানুয়েল নয়্যার। এই সময়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ও জানিয়েছিলেন তিনি। তবে আসন্ন বিশ্বকাপের জন্য অবসর ভেঙে এই গোলকিপারকে দলে ফিরিয়েছে জার্মানি। বৃহস্পতিবার (২১ মে) বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান।

Shamol Bangla Ads

নয়্যার ফিরলেও তার ওপর নেতৃত্ব ভার থাকছে না। বিশ্বকাপে জার্মানির হয়ে অধিনায়কত্ব করবেন ইয়োশুয়া কিমিখ। তবে খেলোয়াড় হিসেবে প্রথম একাদশে থাকবেন নয়্যার। দল ঘোষণার সংবাদ সম্মেলনে তা জানান নাগলসমান।

কোচ বলেন, ‘মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।’

Shamol Bangla Ads

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে আছে জার্মানি। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর। মূল পর্ব শুরুর আগে ৩১ মে ফিনল্যান্ড এবং ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।

ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।

মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!