ads

রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালয়েশিয়াফেরত ৩ প্রবাসী জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

মালয়েশিয়া থেকে সম্প্রতি দেশে ফেরত পাঠানো ৩ বাংলাদেশি নাগরিকের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ৬ জুলাই রবিবার বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ওই কথা জানান তিনি।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এসেছে তারা জঙ্গি নয়, তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়েছে। দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। গত ১০ মাসে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই।

শাহজালালের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধুমাত্র একটি পরিদর্শন, কোনো অনুষ্ঠান ছিল না। পরিদর্শনে মূলত কীভাবে রপ্তানি করা হয়, সেটাই দেখা হচ্ছে। এনবিআরের সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হয়েছে। তবে বর্তমানে সেই সমস্যা কেটেছে।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নতুন যে এক্সপোর্ট টার্মিনাল হচ্ছে, সেখানে বড় একটি সুবিধা থাকবে, সেটি হলো- যদি কোনো কারণে পণ্য রপ্তানি না হয়, পরে সেই পণ্য কোল্ড স্টোরেজে রেখে দেয়া যাবে। বর্তমানে যদি বিমানে পণ্য লোড করা না যায়, কোল্ড স্টোরেজ না থাকার কারণে সেই সুবিধা এখন নেই।

Need Ads
error: কপি হবে না!