ads

মঙ্গলবার , ২২ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৬শ হতদরিদ্র পরিবারের মাঝে গ্রীষ্মকালীন সবজি বীজ বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ২২, ২০২২ ১:২১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলাতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ৬শ হতদরিদ্র পরিবারের মাঝে গ্রীষ্মকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে। ২২ মার্চ মঙ্গলবার দুপুরে শ্রীবরদী এপি’র সহযোগিতায় এপি সম্মেলন কক্ষে উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের নিবন্ধিত ওইসব পরিবারের মাঝে বীজ বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান।

Shamol Bangla Ads

শ্রীবরদী এপি’র প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাম্বুগং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার। ওইসময় বক্তারা গ্রীষ্মকালিন সবজি বীজ গ্রহণকারী সকলকে যথাযথভাবে চাষাবাদ করে পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে ও পরিবারের আয় বৃদ্ধি করতে পরামর্শ প্রদান করা হয়।

বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রত্যেক উপকারভোগীর মাঝে লাল শাক, ডাটা শাক, পুই শাক, কলমি শাক, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ঢেঁরস, করোলা বীজ বিতরণ করেন।

Shamol Bangla Ads

ওইসময় শ্রীবরদী এপি’র প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, জন পল স্কু, জেফিরাজ দোলন কুবি, সাংবাদিক তাসলিম কবির বাবু, সংশ্লিষ্ট ইউনিয়নের প্রোগ্রাম অফিসার সহ উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

Need Ads