ads

শনিবার , ২২ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আ’লীগের প্রেসিডিয়ামে মতিন খসরু, আইন সম্পাদক শ.ম. রেজাউল : বিভিন্ন মহলের অভিনন্দন

খবর টি পড়েছেন : ১৬৩
আ’লীগের প্রেসিডিয়ামে মতিন খসরু, আইন সম্পাদক শ.ম. রেজাউল : বিভিন্ন মহলের অভিনন্দন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দু’টি পদে পরিবর্তন আনা হয়েছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে আবদুল মতিন খসরুকে। তিনি আগে দলের আইন সম্পাদক ছিলেন। আর নতুন আইন সম্পাদক করা হয়েছে শ ম রেজাউল করিমকে। ২১ জুলাই শুক্রবার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ ওই তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, গত অক্টোবর মাসে ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের দেয়া প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা তাদেরকে মনোনীত করেছেন। আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে এখনও সভাপতিমণ্ডলীর ২ টি ও কার্যনির্বাহী সদস্যের ১ টি পদ ফাঁকা রয়েছে।
আব্দুল মতিন খসরু বিগত ছয় বছর ধরে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে করা হয় আইনমন্ত্রী। তিনি কুমিল্লা-৫ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শ ম রেজাউল করিম বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য। পেশাজীবনে বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যার মামলার আইনজীবী ছিলেন তিনি। ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে পিরোজপুরের একটি আসন থেকে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

Shamol Bangla Ads

এদিকে অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও অ্যাডভোকেট শ.ম রেজাউল করিমের নতুন পদায়নে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। তারা এক বিবৃতিতে আশা প্রকাশ করেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের নবনিযুক্ত ২ পরীক্ষিত সৈনিক তাদের কর্মগুণে আওয়ামী লীগে উজ্জ্বল ভূমিকা পালন করবেন।
এছাড়া অন্যান্যের মধ্যে আরও অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম জিপি, স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, অধুনাবিলুপ্ত জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ সুরুজ্জামান, অধুনাবিলুপ্ত জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীদ উল্লাহ শাহী, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহবায়ক এডভোকেট আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউএনওর বিরুদ্ধে মামলাকারী সাজু আ’ লীগ থেকে বহিষ্কার পরবর্তী সংবাদ জঙ্গিবাদ বরদাশত করা হবে না : প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads