ads

শনিবার , ২৮ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাফর কোম্পানীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর ইকবালের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
জুন ২৮, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

বিশিষ্ট ব্যাংকার, লেখক, সাংবাদিক, মুক্তযুদ্ধকালে জাফর কোম্পানীর কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ. এ. জাফর ইকবাল (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। ২৮ জুন শনিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে রাজধানী ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জাফর ইকবাল ছাত্রাবস্থার শেরপুরে থাকাকালে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি জাফর কোম্পানীর কোম্পানী কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়ে সম্মুখ সমরের একজন দূর্র্ধর্ষ মুক্তিযোদ্ধা হিসেবে সুবিদিত ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে সোনালী ব্যাংকে চাকুরীতে যোগদান করেন এবং পরবর্তীতে জিএম (জনসংযোগ) হিসেবে অবসরে যান। অবসর পরবর্তী জীবনে তিনি সাংবাদিকতা ও লেখালেখিতে মনোনিবেশ করে অবসর জীবন কাটিয়েছেন।

সাধাসিধে জীবনযাপনকারী, স্পষ্টবাদী জাফর ইকবাল মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নিয়ে গবেষণা ও অনুসন্ধান চালিয়েছেন। শেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণালব্ধ বই ‘মুক্তিযুদ্ধে শেরপুর’ সম্পাদনা করেছেন।

Shamol Bangla Ads

তার মৃত্যুতে শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
error: কপি হবে না!