নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় হারুনুর রশিদ(২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে জয়পুরহাট সদর উপজেলার সোনারপাড়া গ্রামের মৃত আবু বক্কর আলীর ছেলে বলে পরিচয় পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান গত মঙ্গলবার সন্ধ্যার পর দিনাজপুর-ঘোড়াঘাট সড়কে নবাবগঞ্জ উপজেলাধীন ভাদুরিয়া বাজারে একটি ধান বোঝাই ট্রাক হারুনুর রশিদকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে দলারদরগা বাজারে একটি বেসরকারী হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু ঘটে। রাতেই তার লাশ স্বজনেরা হাসপাতাল থেকে নিজ বাড়ীতে নিয়ে যায়। ঘাতক ট্রাকটিকে ভাদুরিয়া বাজারে জনতা আটক করে রেখেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




