ads

মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণ পরিবর্তন চায়, তাই আ.লীগের বিরুদ্ধে তৃণমূল বিএনপি : তৈমুর

খবর টি পড়েছেন : ৫৫৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষে হয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, ‘জনগণ পরিবর্তন চায়। জনগণ দ্রব্যমূল্যের সিন্ডিকেট থেকে মুক্তি চায়। তাই আগামী নির্বাচনে তৃণমূল বিএনপি আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Shamol Bangla Ads

মঙ্গলবার রাজধানীর তোপখানায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তৈমুর। এর আগে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচন করবেন। আন্দোলনের অংশ হিসেবে তৃণমূল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানান তৈমুর।

তিনি বলেন, ‘আমরা যদি নির্বাচন না করি তাহলে সরকার ব্ল্যাংক চেক পেয়ে যায়। আমরা সুস্থ একটা রাজনীতির পরিবেশ গঠন করতে চাই। নির্বাচন করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই নির্বাচনকে আমরা আন্দোলন হিসেবে নিয়েছি।’
মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে তৈমুর বলেন, ‘রূপগঞ্জের এ আসনটি আমার মায়ের স্মৃতিবিজড়িত। তবে দলের সিদ্ধান্ত অনুযায়ী একাধিক আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করব।’

Shamol Bangla Ads

জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘অনেক দলের সঙ্গে জোট করা নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে আমি আগেই কিছুই বলব না। আমরা মাঠের লোকজনকে মনোনয়ন দেব। ভোটের দিন আমরা কেন্দ্রে থাকবো। যারা মাঠে থাকতে পারবে আমরা তাদের মনোনয়ন দেব।’

মনোনয়ন ফরম সংগ্রহের সময় তৈমুর আলমের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মাজমাদার, ভাইস চেয়ারপারসন সালাম মাহমুদ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাকে বারবার টানা হচ্ছে :… পরবর্তী সংবাদ ‘নির্বাচনকে সামনে রেখে যা করা দরকার দুদক তাই…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads