ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১০, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় শেরপুরেও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ১০ এপ্রিল বৃহস্পতিবার শুরু হওয়া এ পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

এদিন তিনি পৌর শহরের পরীক্ষার বিভিন্ন কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার পূর্বে ও পরে যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম তদারকি করেন।

ওই সময় তার সাথে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলামসহ পরীক্ষায় সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!