ads

মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জুলাই ৭, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। আজ (৭ জুলাই মঙ্গলবার) সকালে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ওই পরিদর্শনে যান।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে তিনি কারাবন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সায়রা বানু নামের এক ভারতীয় কারাবন্দির প্রত্যাবাসনের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তা গ্রহণের জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অন্যান্য কারাবন্দীর ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি কারাবন্দীদের প্রতি মানবিক ও সহনশীল আচরণ নিশ্চিত করতে কারারক্ষীদেরও নির্দেশনা দেন।

ওইসময় জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করেন। পরিদর্শনে খাবারের মান সন্তোষজনক বলে প্রতীয়মান হয়। এছাড়া রান্নাঘরে গ্যাস সংযোগের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এ. কে. এম দিলদার হোসেনকে নির্দেশনা প্রদান করেন।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেল সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার মুহাম্মদ আব্দুস সেলিমসহ অন্যান্য কারারক্ষীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!