ads

মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন আজ

খবর টি পড়েছেন : ১৯৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বুধবার অনুষ্ঠেয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) ভারতের পক্ষে নেতৃত্ব দিতে ঢাকায় আসছেন তিনি। ২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।

Shamol Bangla Ads

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ও নয়াদিল্লীর মধ্যেকার সকল দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা ওই কথা জানিয়েছেন।

জানা যায়, ২ পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন। নয়া দিল্লীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Shamol Bangla Ads

গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের বলেন, এফওসি সংক্রান্ত প্রস্তুতিমূলক কাজ এখন চলছে। তিনি আরও বলেন, সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বসন্তের রঙে ভালোবাসা দিবস আজ পরবর্তী সংবাদ রাষ্ট্রপতির বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads